ন্যাশনাল ডাটা সায়েন্স সাবমিট ২০২৬এর প্রজেক্ট সোকেজিং সেগমেন্টে চ্যাম্পিয়ন UFTB-এর দুই শিক্ষার্থী
কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি

X
ছবি: প্রতিনিধি
টেকনোলজি, বাংলাদেশ (UFTB)-এর ডিপার্টমেন্ট অব এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিম জিরো কোর দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ডেটা সায়েন্সভিত্তিক আয়োজন ন্যাশনাল ডাটা সায়েন্স সাবমিট এর প্রজেক্ট শোকেজিং সেগমেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গত ১২ জুলাই ২০২৬ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে EdTE ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাফি এবং মোঃ সোহেদুজ্জামান বসুনিয়া (শাকিব) তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিচারকদের মূল্যায়নে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
ন্যাশনাল ডাটা সায়েন্স সামিট দেশের অন্যতম বৃহৎ ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গবেষণা ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের প্ল্যাটফর্ম। পঞ্চমবারের মতো আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, প্রযুক্তি উদ্ভাবক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার প্রজেক্ট শোকেজিং সেগমেন্টে অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী ধারণা, গবেষণার মান, প্রযুক্তিগত দক্ষতা, বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা এবং উপস্থাপনা দক্ষতার ভিত্তিতে মূল্যায়িত হয়।
এই প্রতিযোগিতামূলক পরিবেশ টিম জিরো কোর এর চ্যাম্পিয়ন হওয়া শুধু দলের সদস্যদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং University of Frontier Technology, Bangladesh-এর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার মানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামনস্কতা, সৃজনশীলতা, দলগত কাজের দক্ষতা এবং বাস্তব সমস্যার কার্যকর প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের সক্ষমতার উজ্জ্বল প্রতিফলন।
U F T, B-এর উপাচার্য এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এ ধরনের জাতীয় পর্যায়ের সাফল্য বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে তাদের অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সমাধান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও, ডিপার্টমেন্ট অব এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগের চেয়ারম্যান দলটির এ অসাধারণ অর্জনে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতেও গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম সমুন্নত রাখবে।





