‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়’ বাংলার প্রকৃতি, নিসর্গ ও মানুষের জীবনবোধকে কবিতায় অনন্য রূপ দেওয়া কবি জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম স্মরণে গাজীপুরের শ্রীপুরে তাঁর ৭২তম প্রয়াণদিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কবির জীবন, কবিতা, গ্রন্থ ও বাংলা সাহিত্যে তাঁর স্বতন্ত্র অবস্থান নিয়ে আলোচনা করেন কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বক্তারা নতুন প্রজন্মের কাছে জীবনানন্দের সাহিত্যকর্ম তুলে ধরতে নিয়মিত সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্ব দেন।
Source: Daily Bangladesh




