দুই ফ্যান, ফ্রিজ-আইপিএস ব্যবহার করে বিদ্যুৎ বিল ১ লাখ টাকা

দুই ফ্যান, ফ্রিজ-আইপিএস ব্যবহার করে বিদ্যুৎ বিল ১ লাখ টাকা

নোয়াখালীর চাটখিলে সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এক লাখ ১০ হাজার ৪৯৬ টাকার বিল পেয়েছেন এক গ্রাহক। উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের শহীদুল ইসলাম ওরফে রনির বাড়িতে এ ঘটনা ঘটেছে। অস্বাভাবিক এই বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

গ্রাহকের দাবি, তার বাড়িতে দুটি ফ্যান, একটি ফ্রিজ, কয়েকটি বাতি ও একটি আইপিএস ব্যবহার করা হয়। আগের মাসে তার বিদ্যুৎ বিল ছিল ১ হাজার ৩২৬ টাকা। গত পাঁচ মাসে গড়ে ১৮৭ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলেও সেপ্টেম্বরের বিলে ছয় হাজার ইউনিট ব্যবহারের হিসাব দেখানো হয়েছে।

এ ঘটনায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জুনায়েদুর রহমান ভুলের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, মিটার পরীক্ষা করে বিল সংশোধন করা হবে।

অস্বাভাবিক বিলের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Source: সংবাদ উৎস

FacebookXWhatsApp