ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থায়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থায়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থায়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

লোহাগাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থায়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

লোহাগাড়া ও সীমান্তবর্তী সরই এলাকার অন্তত ২৯টি পরিবারে এ ত্রান বিতরণ করা হয়।

ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থায়নে লোহাহাড়া – সাতকানিয়ার শত- শত পরিবারে লক্ষ- লক্ষ টাকার ত্রান সামগ্রী প্রদান করা হয়। লোহাগাড়া উপজেলার কলাউজানের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বিভিন্নভাবে যোগাযোগ করে এ ত্রাণ বিতরণে সমন্বয় সাধন করেন।

শনিবার (১ আগষ্ট) সকালে লোহাগাড়ার  দীপ্ত কার্যালয় ও সরই ধুইল্যাপাড়া হেফজখানা এলাকায়, অসহায় পরিবারে এসব ত্রাণ প্রদান করা হয়। 

জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি সেচ্ছাসেবী সংগঠন দীপ্ত’র সভাপতি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় মাওলানা হাফেজ আমির হোসেন, মাস্টার কায়দা আজম তারেক,মাস্টার আলাউদ্দিন, মাস্টার রেজাউল করিম, আবদুল্লাহ মোহাম্মদ মুহসিন, আবদুল্লাহ আহমদ হাসিনসহ সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল, অসহায় পরিবারের সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।