৫.৯ মাত্রার ভূমিকম্প, নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা

৫.৯ মাত্রার ভূমিকম্প, নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা

৫.৯ মাত্রার ভূমিকম্প, নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের পশ্চিম উপকূলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা বেশি মনে হলেও পরবর্তী মূল্যায়নে সেটি কম হওয়ায় সুনামি সতর্কতা নামিয়ে আনা হয়েছে।

সংস্থাটি জানায়, ‘এটি পূর্ণাঙ্গ সুনামি সতর্কতা নয়, বরং পূর্বের সতর্কতার মাত্রা কমানো হয়েছে।’

এর আগে উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় উপকূলে অবস্থানকারীদের অস্বাভাবিক ও শক্তিশালী স্রোতের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৬ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ দ্বীপের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুইনস্টাউন থেকে প্রায় ৮৩ কিলোমিটার পশ্চিমে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।