নেছারাবাদে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

নেছারাবাদে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

নেছারাবাদে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ০)

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা

X

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা

পিরোজপুরের নেছারাবাদে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে আজ সকাল ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জুলাই শহিদদের অভিভাবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহিদদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাই শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাদের স্মৃতি সংরক্ষণ এবং আত্মত্যাগের মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের কল্যাণে শহিদদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

সভার শেষ পর্যায়ে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।