‘ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

‘ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

‘ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ০)

হাসনাত আবদুল্লাহ

X

হাসনাত আবদুল্লাহ

‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’- এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘সব জায়গায় গিয়ে বলা হচ্ছে, নকল চলবে না। কিন্তু ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাই দেখিয়ে দিয়েছে, শুধু স্ট্যান্টবাজি করে আর চলবে না। হাঁটুসমান, কোথাও বুকসমান পানির মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। এর ওপর প্রশ্নপত্রে ভুল ছিল। একটি পরীক্ষার প্রশ্নে ভুল থাকলে একজন শিক্ষার্থীর মানসিক অবস্থার কথা একবারও কি ভেবেছেন? দুঃখ প্রকাশ তো দূরের কথা, উল্টো শিক্ষার্থীদের মাদকাসক্ত বলা হয়েছে।’

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ মন্তব্যের জবাবে হাসনাত বলেন, ‘যাদের ফার্মের মুরগি বলা হচ্ছে, সেই শিক্ষার্থীরাই রাজপথে নেমেছিল বলেই আজ অনেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই অনেকেই মন্ত্রী হয়েছেন, সংবিধান বিশেষজ্ঞ হয়ে দেশে এসেছেন, এমনকি দেশের সর্বোচ্চ নেতৃত্বেও এসেছেন। তাই শিক্ষার্থীদের অবজ্ঞা না করে তাদের সম্মান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়। তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন। যাদের সন্তান বিদেশে পড়াশোনা করে, তারা দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন পরীক্ষায় নামতে পারেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘যদি বলা হয় সংবিধান সংস্কার কমিটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই, তাহলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও বর্তমান সংবিধানের নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।’

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।