কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়ক আবুল হাশেম

কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়ক আবুল হাশেম

কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়ক আবুল হাশেম

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটিতে  আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে মোট আট সদস্যের নাম রেখে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক আবুল হাশেম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।

দলীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে নিদেশ দেওয়া হয়েছে। 

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।