৭ নভেম্বর সরকারি ছুটি

৭ নভেম্বর সরকারি ছুটি

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রিসভার বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্তের আলোকেই এই সাধারণ ছুটির আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবরের মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে প্রতিবছর এই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে। অন্যদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের বর্ধিত সরকারি ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর (রবিবার) থেকে স্বাভাবিক নিয়মে খুলবে সকল সরকারি অফিস।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Source: সংবাদ উৎস

FacebookXWhatsApp