সুন্দরবনে শ্যালা নদীতে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

সুন্দরবনে শ্যালা নদীতে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস মরদহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা।

স্থানীয়রা জানায়, সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেনু পোনা সংগ্রহের জন্য জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তার মরদেহ উদ্ধার করে।

এসিএফ দীপন চন্দ্র দাস জানান, শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী জেলে প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সুন্দরবন সংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের আরও সতর্কতার সঙ্গে সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার আহ্বান জানিয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।