সাংবাদিক হ*ত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মদনে মানববন্ধন

সাংবাদিক হ*ত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মদনে মানববন্ধন

সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার মদনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে মদন চৌরাস্তা মোড়ে মদন উপজেলার সকল সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সোয়া আটটার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Source: সংবাদ উৎস

FacebookXWhatsApp