পাবনার সাঁথিয়ায় প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। লক্ষাধিক মানুষ উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ উপভোগ করেন। শুক্রবার (১৬ অক্টোবর ) বিকেলে পৌরসভাধীন আফতাবনগর ছেচানিয়া ব্রিজ সংলগ্ন ইছামতী নদীতে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য প্রতিযোগিতার। নদীর তীরজুড়ে জমায়েত হয় লক্ষাধিক মানুষ। দর্শক নদীর দুই পাড়ে অবস্থান নিয়ে উৎসবের অংশগ্রহণ করেন এবং নৌকা বাইচের অনবদ্য আনন্দ উপভোগ করেন। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই যেন ফিরে যান শেকড়ের সেই আনন্দঘন গ্রামীণ উৎসবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.





