রাজবাড়ীতে ধর্ষনের চেষ্টায় দুই আসামী সহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ীতে ধর্ষনের চেষ্টায় দুই আসামী সহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানা পুলিশ মঙ্গলবার (১৯ মে) অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টা মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে। এছাড়া অন্যান্য মামলার পলাতক ৩ জন আসামকে গ্রেপ্তার করেছে।

ধর্ষণ চেষ্টা মামলার আসামীরা হলো, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মৃত আহের উদ্দিন শেখের ছেলে মো. নিকবার শেখ (৫০) ও রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মো. আমজাদ মোল্লার ছেলে রেজাউল ইসলাম লাকু (৩৫)। এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার পলাকত আসামী এনামুল মিয়া (৩০), মোঃ সাইমুন হাসান ওরফে সোহান (৩১), মোঃ পিয়াস শেখকে গ্রেপ্তার কার হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে মঙ্গলবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।