যশোরে ২ হাজার ইয়াবাসহ শার্শার হামিদা আটক

যশোরে ২ হাজার ইয়াবাসহ শার্শার হামিদা আটক

যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা মাদক ব্যবসায়ি আটক হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজারের আমতলা মোড়ে অভিযান চালিয়ে হামিদা খাতুন নামে এক নারীকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত কামাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।




ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।