মোরেলগঞ্জে ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মোরেলগঞ্জে ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মোরেলগঞ্জে ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বাগেরহাট জেলা পরিষদের অর্থায়নে মোরেলগঞ্জ উপজেলায় নিজস্ব জমিতে প্রায় ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট ডাকবাংলোর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারমান ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।  

রোববার বেলা ১২ টায় মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারমান ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এ ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম,এ্যাড.ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি পরবর্তীতে ডাকবাংলো চত্বরে ৯০এর ছাত্র ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন করেন।     

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।