মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ০)

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

X

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাঁধায় শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। 

আজ সোমবার ভোরে নাজিরাকোনা সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার পাথরঘাটা  গ্রামের দিক থেকে তাদের পুশ ইন করার চেষ্টা করা হয়। 

জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে বিএসএফ পুস ইন করছে এমন খবরে সেখানে পৌঁছায় বিজিবি। সেখানে ৪ জনকে পাট ক্ষেতের মধ্যে দেখতে পায় তারা। বিজিবি বাধা দিলে তারা ভারতের কাটাতারের দিকে ফিরে যায়। 

তবে স্থানীয়দের ধারণা ১০ জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এ ঘটনায় সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি। 

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।