মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:০২ পিএম (ভিজিট : ০)

X
অভিভাবক সমাবেশ
কুমিল্লার মনোহরগঞ্জে মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্যারভিয়ার বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জামাল উদ্দিন মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ফিরোজ আলম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হানিফ ভূঁইয়া, ছায়েদ ভূঁইয়া, আব্দুল ওয়াদুদ ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।





