মাধবপুরে ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মাধবপুরে ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মাধবপুরে ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফরিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কাঁদাপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৪ জুলাই) ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায়

র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং মাধবপুর থানা পুলিশের একটি যৌথ দল

চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে কুড়িগ্রামগামী যাত্রীবাহী সাগরিকা বাস তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজা এবং একটি পলিথিনে রাখা ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ.ফরিদুল ইসলাম (২৪)কে গ্রেফতার করেন।

থানার অফিসার ইনচার্জ জানান ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।