মাটিরাঙ্গায় অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মাটিরাঙ্গায় অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মাটিরাঙ্গায় অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মাটিরাঙ্গা ​(খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:৩৭ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​শুক্রবার (১৭ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। 

​এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, প্রমুখ বক্তব্য রাখেন।

তিনি দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, সবাই একসাথে কাজ করলে যেকোনো দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় সরকারের এই মানবিক উদ্যোগ পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রথম ধাপে পাঁচ হাজার টাকা করে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল,  মাটিরাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সনি ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।