মহাকাশে কোরআন তিলাওয়াতকারী প্রথম আফগান নভোচারীর মৃত্যু

মহাকাশে কোরআন তিলাওয়াতকারী প্রথম আফগান নভোচারীর মৃত্যু

মহাকাশে কোরআন তিলাওয়াতকারী প্রথম আফগান নভোচারীর মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ০)

আবদুল আহাদ মোমান্ড

X

আবদুল আহাদ মোমান্ড

আফগানিস্তানের প্রথম মহাকাশচারী ও সাবেক যুদ্ধবিমানচালক আবদুল আহাদ মোমান্ড আর নেই। জার্মানির স্টুটগার্ট শহরে পরিবারের সঙ্গে বসবাসরত এই মহাকাশ পথিক গত ২১ জুন ক্যানসারে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯৮৮ সালের আগস্টে সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টিএম-৬ মিশনে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন আবদুল মোমান্ড। ওই অভিযানের মাধ্যমে তিনি মহাকাশে যাওয়া প্রথম আফগান নাগরিক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন।

মহাকাশ অভিযানের সময় তিনি নিজের সঙ্গে পবিত্র কোরআনের একটি কপি বহন করেছিলেন। শুধু তাই নয়, মহাকাশ থেকে কোরআন তিলাওয়াত করা এবং পশতু ভাষায় কথা বলা প্রথম ব্যক্তি হিসেবেও তিনি ইতিহাসে স্থান করে নেন।

সে সময় আফগানিস্তানে সোভিয়েত সামরিক উপস্থিতি শেষ পর্যায়ে থাকলেও, মোমান্ডের এই মহাকাশযাত্রাকে আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়নের বৈজ্ঞানিক সহযোগিতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল। তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক বাস্তবতায় তার অবদান অনেকটাই আড়ালে চলে যায়। বর্তমানে তালেবান শাসিত আফগানিস্তানে দেশের প্রথম মহাকাশচারী হিসেবে তার ঐতিহাসিক অর্জন খুব বেশি আলোচিত বা স্মরণ করা হয় না।

তবুও আবদুল আহাদ মোমান্ড আফগান জাতির ইতিহাসে বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ অভিযানের এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।