মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গু*লি

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গু*লি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিংমলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আসিফ আকবর গণমাধ্যমকে জানান, ঘটনার সময় তিনি বিশাল সেন্টার শপিংমলের ওপরের তলায় নিজের অফিসে ছিলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় তাঁর পার্ক করা গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

তিনি আরও জানান, ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় তিনি গাড়িতে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

Source: Daily Bangladesh