ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ০)

X

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দেশের বিশিষ্ট আইনজীবী, সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি ) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রোববার (১২ জুলাই) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো: শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জামাল উদ্দীন স্বাক্ষরিত এক শোক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, শনিবার ফজরের সময় ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতি, আইন অঙ্গন ও সংসদীয় গণতন্ত্রের একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতাদের একজন হিসেবে তিনি দীর্ঘদিন দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করার প্রার্থনা জানানো হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য দোয়া করা হয়।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।