বেলকুচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেলকুচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেলকুচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্বের ঝুঁকি কমানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রোববার (২৮ শে জুন) বেলকুচি উপজেলায় ১টি স্থায়ী ও ১৭৬টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ৪ হাজার ৮৩৯টি (১ লক্ষ আইইউ) নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৪৩ হাজার ৯৩২টি (২ লক্ষ আইইউ) লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন বাস্তবায়নে ২২ জন প্রথম শ্রেণির তদারককারী ও ৩৫৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। তারা উপজেলার বিভিন্ন কেন্দ্রে  শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন।

স্বাস্থ্য সহকারী মোঃ হাফিজুর রহমানকে জিজ্ঞেস করলে ক্যাম্পেইন সম্পর্কে বার্তা দিতে গিয়ে বলেন ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণে শিশুদের রাতকানা রোগ ও অন্যান্য অপুষ্টিজনিত জটিলতার ঝুঁকি কমে আসে।

দায়িত্বরত প্রথম শ্রেনির তদারককারি মোঃ কবির হোসেন বলেন খুবই স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর ভাবে ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে এবং অভিভাবকেরা স্বানন্দে তাদের সন্তানদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের  ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ আশরাফুন্নাহার মৌসুমী সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন,সকলের সহযোগিতায় বেলকুচি উপজেলায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।