বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৯:৫৭ এএম (ভিজিট : ০)

X
সংগৃহীত ছবি
মেসির জাদু চলছেই। আজ জর্ডানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই নিজের জাত চেনালেন আর্জেন্টাইন তারকা। ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করে নতুন ইতিহাস গড়লেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করার অবিস্বরণীয় কীর্তি গড়লেন এলএম টেন।
ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মেসিকে নামায়। মাঠে নেমেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন এই সুপারস্টার। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেলেন মেসি।
বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন মেসি। টানা ৬ ম্যাচে গোল করে মেসির পরই ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।
এর আগে, প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত মেসির গোলেই ব্যবধান আরও বাড়ল।





