প্রান্তর-নুসরাত সানজিদ খানের ‘এভাবেও প্রেম আসে’ নাটকে

প্রান্তর-নুসরাত সানজিদ খানের ‘এভাবেও প্রেম আসে’ নাটকে

নতুন কোনো অনুভূতি নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর অদ্ভুত সব পরিস্থিতির মাঝেই হুট করে কড়া নাড়তে পারে। ঠিক তেমনি এক নিখাদ ও মনছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’। ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর প্রযোজনা ও সানজিদ খান প্রিন্স’র পরিচালনায় বিশেষ টেলিফিল্মটি আগামীকাল (১৬ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে। পারভেজ ইমাম রচিত রোমান্টিক ও কমেডি নির্ভর টেলিফিল্মটিতে জুটিবেঁধে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা। ছোট পর্দার পরিচিত নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, ‘টেলিফিল্মটির মূল আকর্ষণ এর সহজ-সরল অথচ গভীর জীবনমুখী গল্প। সমসাময়িক নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির আড়ালে কীভাবে দুটি মন কাছাকাছি আসে এতে তাই ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, টেলিফিল্মটি দর্শক পছন্দ করবেন।’

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

FacebookXWhatsApp