পাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুলাই

পাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুলাই

পাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুলাই

প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ জুলাই (বুধবার) থেকে শুরু হবে।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএসটি (GST) গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতির আওতায় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ, বিএসএস, ব্যাচেলর অব আর্কিটেকচার, বি.ফার্ম এবং প্রফেশনাল প্রোগ্রামের প্রথম বর্ষে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১৫ জুলাই থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।