পঞ্চগড়ে রিইব’র আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে রিইব’র আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে রিইব’র আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এডভানসিং একাউন্টিবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি থ্রু দ্যা রাইট টু ইনফরমেশন প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ-রিইব। 

সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে আয়োজিত ওই এ্যাডভোকেসি সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম।

তথ্য অধিকার আিন বাস্তবায়ন গ্রুপের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রিইব’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। এ্যাডভোকেসি সভায় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার আরটিআই গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।