নিলয়-হিমির নাটক পাকিস্তানি ‘শেইদাই’র হুবহু নকল

নিলয়-হিমির নাটক পাকিস্তানি ‘শেইদাই’র হুবহু নকল

সম্প্রতি ইউটিউবে নাটকটির দুটি পর্ব প্রকাশিত হওয়ার পরেই বিতর্কের সৃষ্টি হয়। দর্শকদের একটি বড় অংশ অভিযোগ করছেন, পাকিস্তানি নাটকের কাহিনি অবিকল ব্যবহার করা হলেও নাটকে কোনো লেখকের নাম রাখা হয়নি। এমনকি ইউটিউবের শিল্পী ও কুশলীদের তালিকা কিংবা নাটকের পোস্টারেও চিত্রনাট্যকার বা মূল রচয়িতার নাম উল্লেখ করা হয়নি।

নাটকটিতে নিলয় ও হিমি ছাড়াও অভিনয় করেছেন ফারিন খানসহ আরও কয়েকজন সুপরিচিত অভিনয়শিল্পী।

ইন্টারনেটের এই যুগে বিশ্বের যে কোনো দেশের নাটক দেখা সহজ হওয়ায় কপি করার বিষয়টি দর্শকরা দ্রুত ধরে ফেলছেন। অনেকেই মন্তব্য করছেন, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো জনপ্রিয় শিল্পীদের কাছ থেকে দর্শক সবসময় মৌলিক কাজের আশা করেন। বিদেশি নাটকের গল্প এভাবে অনুকরণ করা হলে দেশীয় নাটকের নিজস্ব মৌলিকতা ও স্বকীয়তা নষ্ট হতে পারে বলে মনে করেন তারা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Source: সংবাদ উৎস

FacebookXWhatsApp