দুপচাঁচিয়ায় বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দুপচাঁচিয়ায় বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দুপচাঁচিয়ায় বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দুপচাঁচিয়ায় পাঠক নন্দিত দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫জুন) সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি অরবিন্দ কুমার দাস এর সভাপতিত্বে ও ক্লাবের সদস্য আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহসভাপতি এম,ডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বগুড়ার উপজেলা প্রতিনিধি আখতারুজ্জামান তুহিন প্রমুখ। 

সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি। এসময় ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।