ঢাকার ৯ স্থানে বায়ুদূষণ অনেক বেশি

ঢাকার ৯ স্থানে বায়ুদূষণ অনেক বেশি

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ রোববার সকালে ঢাকার অবস্থান পঞ্চম। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে আটটার হালনাগাদ তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৩। এ মাত্রার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার ৯ স্থানে আজ বায়ুদূষণের মাত্রা অনেক বেশি। একটি স্থানে মাত্রা খুব অস্বাস্থ্যকর।.তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার কুচিং ও ভারতের মুম্বাই শহরের স্কোর ছিল যথাক্রমে ২১০ ও ১৯১।ঢাকার বাতাসে প্রধান দূষক ছিল অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ৮৮ দশমিক ৫ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মানের প্রায় ১৭ গুণ বেশি। ঢাকার ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে আইকিউএয়ার।.ঢাকা শহরের কোথায় কত দূষণঢাকার পর্যবেক্ষণকেন্দ্রগুলোর মধ্যে শীর্ষে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ, স্কোর ২০১। বায়ুর মান দুই শর বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। আজ রাজধানীর দূষিত এলাকাগুলোর মধ্যে আছে গুলশান লেক পার্ক (১৮৬) আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয় (১৭৯), বারিধারা লেক সাইড (১৭৯), বারিধারা পার্ক রোড (১৭৭), বেচারাম দেউড়ি (১৭৬), ইস্টার্ন হাউজিং (১৭৩), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৯) এবং একই এলাকার বেইজ এজ ওয়াটার (১৬৫)।.আজ ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণ রাজশাহীতে, স্কোর ১৬৯। অন্য শহরগুলোর মধ্যে খুলনায় ১৬৪, রংপুরে ১৫৭, ময়মনসিংহে ১৫৫, বরিশালে ১৫১, চট্টগ্রামে ১৪২ ও সিলেটে ১১২ স্কোর।আইকিউএয়ারের এই সূচক তাৎক্ষণিক। ফলে সময়ের সঙ্গে অবস্থান ও স্কোর বদলে যেতে পারে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

Source: প্রথম আলো