‎ঝালকাঠিতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

‎ঝালকাঠিতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

‎বরিশাল: ‎ঝালকাঠির নলছিটিতে ডোবার পানিতে ডুবে সানজিদা আক্তার নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে মারা যায় সে। মারা যাওয়া সানজিদা একই গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের মেয়ে।
‎
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা তার মা কবিতা বেগমের সঙ্গে বাড়ির কাছের একটি ডোবার পাশে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়েছিল। অসতর্কতাবশত সে ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।
‎
‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, থানার অপমৃত্যু মামলা করা হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।