ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু

ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু

ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় বন্ধি কাজল রেখা (৩৫) নামে এক নারী হজতির মৃত্যু হয়েছে।

সোমবার রাতে ঝালকাঠি জেলা কারাগারে অভ্যন্তরীণে অসুস্থ হয়ে পড়ে কাজল রেখা। তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যু কাজল রেখা নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।

গত ১৮ সেপ্টেম্বর ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা নামে ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সেই থেকে কাজল রেখা ঝালকাঠি কারাগারে বন্দি ছিল।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

FacebookXWhatsApp