জয়বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

জয়বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোণার মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর একপাশে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার ফেসবুকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়ার ২৫ সেকেন্ডের একটি ভিডিওর ক্লীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে কে বা কারা আগুন দিয়েছে এবং অডিও তে শোনা যায় আগুন লাগার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এসময় কয়েকজনের এবং অডিও তে শোনা যায়  “শেখ হাসিনা ও জয়বাংলা শ্লোগান” দিচ্ছেন।

বুধবার (১০ জুন) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোয় পোড়ার চিহ্ন দেখা যায়।

নেত্রকোণা মডেল থানার ওসি মো: আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থল পুলিশ সুপার তরিকুল ইসলামসহ উধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টীলের নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।