ছোট জীবন

ছোট জীবন

হাতের কাছে সুখের নদী থাকে
চাইলেই দেওয়া যায় ডুব সাঁতার
নিঝুম রাত, নিঃসীম আঁধার
আকাশে ঘোলা চাঁদ, মাদকতায় ভরা
জানি তুমি আছো অনেক দূরে।

দূরে থাকলে ভালো থাকি
কাছে থাকলে দীর্ঘ হয় নির্ঘুম রজনী
দূরে থাকলে দূরত্বটা কমে যায়
তারপরও কাছে আসি
কাছে থাকাটা কখনো হয়ে উঠে অসহ্য
তারপর আবারও দূরে যাই হারিয়ে অভিমানে।

একটা জীবন খেলাঘর
একটা ছোট জীবন
কেটে যায়, থেমে থাকেনা কিছু
শুধু রাতগুলো দীর্ঘ হয় দীর্ঘশ্বাসে।

লেখক: নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।