চুয়াডাঙ্গা সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি পুর্নবাসনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। 

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্ত্বরে সাধারণ নারী-পুরুষের হাতে গাছের চারা তুলে দিয়ে তিনি এ কাজের উদ্বোধন করেন।

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুর্নবাসন সহায়তা খাতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা জন্য ১ হাজার ১৫০ জনকে ৫টি করে মোট ৫ হাজার ৭৫০টি  বনজ, ফলদ এবং ঔষুধী গাছের চারা ২৫ কেজি জৈবসার ও বাঁশের খুটি দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলায় এ অর্থবছরে বিভিন্ন জাতের ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।  

এ বিতরণের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।