ঘাটাইলে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ঘাটাইলে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ঘাটাইলে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাম্বীদের উপস্থিতি শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬জুলাই) বিকাল ৫টায় এ দিন হিন্দু পঞ্জিকা মতে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথ যাত্রি শুরু হয়।

রত্রযাত্রা হলো সনাতন ধর্মালম্বীদের একটি মিলন উৎসব।এই পবিত্র দিনে ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সুভদ্্রা রথে চড়ে গুন্ডিচা বা মাসির বাড়িতে যান।

এই বিশ্বাসে বিশ্বাস করা হয় জাতি ধর্ম-বর্ণের ভেদ ভুলে রথের টানে মানুষের সকল পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়।

দিনটি উপলক্ষে ঘাটাইল কেন্দ্রীয় সার্বজনীন হরিমন্দিরে প্রভু কে হলুদ ফুল দিয়ে পুজা করেন এবং বিষ্ণু সহস্রনাম বা শ্রী জগন্নাথ অষ্টকম পাঠ করেন।

এ ছাড়াও অভাবী মানুষদের মাঝে খিচযুড়ি বা অন্নদান করা হয়।শান্তিনগর হরিমন্দির প্রাঙ্গন থেকে পৌর এলাকার বিভিন্ন সড় প্রদক্ষিন শেষে দক্ষিনপাড়া গিয়ে শেষে হয়।

সার্বজনী হরিমন্দির আয়োজিত রথযাত্রায় উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধির চন্দ্র সাহা,সাধরণ সম্পাদক অমুল্য আর্য্য, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক গোপাল গুহ রায়, সদস্য অরুন জ্যোতি সান্যাল প্রমুখ। 

আগামী ২৪ শে জুলাই উল্টো রথের মাধ্যমে পুনরায় শ্রী মন্দিরে ফিরে আসবে। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।