গলাচিপায় পেশাদার মাদক ব্যবসায়ী আসামি আনিস খান গ্রেপ্তার

গলাচিপায় পেশাদার মাদক ব্যবসায়ী আসামি আনিস খান গ্রেপ্তার

গলাচিপায় পেশাদার মাদক ব্যবসায়ী আসামি আনিস খান গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মাদক মামলার পলাতক আসামি আনিস খান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনিস খান কালিকাপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মৃত: সাহাবুদ্দিন খান।

গলাচিপা থানা পুলিশ জানায়, আনিস খান  মাদক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, আনিস খানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।