খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন এবং ধীরে ধীরে দেশটির রাষ্ট্রীয় কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করছেন।

গত মঙ্গলবার (২ জুন) মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির এক শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত ও ইঙ্গিত থেকে ধারণা করা যাচ্ছে যে মোজতবা খামেনি ক্রমেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে আরও বেশি সম্পৃক্ত হচ্ছেন।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া তার বাবা আলী খামেনির স্থলাভিষিক্ত হন। ওই হামলার পর থেকেই ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা হয়।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। হামলায় আহত হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও রুবিওর বক্তব্যে তিনি জীবিত এবং নেতৃত্বের দায়িত্বে সক্রিয় রয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। 

সূত্র: মিডল ইস্ট আই



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।