ক্যাম্পকে বিদায় জানিয়ে মেসির আবেগঘন পোস্ট

ক্যাম্পকে বিদায় জানিয়ে মেসির আবেগঘন পোস্ট

ক্যাম্পকে বিদায় জানিয়ে মেসির আবেগঘন পোস্ট

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ০)

লিওনেল মেসি

X

লিওনেল মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের ঠিকানা ছিল কানসাস সিটি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সেই অধ্যায়ের ইতি টানার ইঙ্গিত দিলেন অধিনায়ক লিওনেল মেসি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় দলের বেজ ক্যাম্পকে বিদায় জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’ সংক্ষিপ্ত এই বার্তাই স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রস্তুতির গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই কানসাস সিটিকে নিজেদের বেজ ক্যাম্প হিসেবে বেছে নিয়েছিল লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জন্য ভিন্ন ভিন্ন শহরে গেলেও খেলা শেষে আবার কানসাসে ফিরে প্রস্তুতি নিতেন মেসি ও তার সতীর্থরা।

তবে নকআউট পর্বে সেই রুটিনে পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর দলটি মায়ামিতে অবস্থান করে। পরে মিশরের বিপক্ষে ম্যাচ খেলতে যায় আটলান্টায়। এরপর একবার কানসাসে ফিরলেও সেটিই ছিল তাদের শেষ ফেরা।

দলীয় সূত্র অনুযায়ী, শেষ অনুশীলনের পর ঐতিহ্যবাহী বিদায়ী বারবিকিউ আয়োজন করা হয়। এরপরই সেমিফাইনালকে সামনে রেখে কানসাস ছাড়ার প্রস্তুতি নেয় পুরো দল।

উল্লেখ্য, টুর্নামেন্টের সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ানরা। সেই ম্যাচের ফল যাই হোক বিশ্বকাপে আর্জেন্টিনার পরবর্তী যাত্রা আর কানসাসকে ঘিরে হবে না।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।