কাল সংসদ ভবনের সামনে জামায়াত জোটের মানববন্ধন

কাল সংসদ ভবনের সামনে জামায়াত জোটের মানববন্ধন

কাল সংসদ ভবনের সামনে জামায়াত জোটের মানববন্ধন

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:২৩ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনের সড়কে মানববন্ধন করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট।

মঙ্গলবার বেলা ২টায় জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধাদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সোমবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

মানববন্ধনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।