কলমাকান্দায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ

কলমাকান্দায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ

কলমাকান্দায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের ডেইট্টাখালী পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় সড়কের বিভিন্ন অংশ ও উপযুক্ত স্থানে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়কের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন, সদস্য সচিব সোলাইমান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।