ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের লাল বলের সিরিজ খেলতে এখন ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ চলার মধ্যেই আজ শুক্রবার প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর টেস্টের দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রয়েছেন জাকের আলি অনিক।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। ঢাকার প্রথম টেস্ট শেষে আগামী ৫ থেকে ৯ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

Source: Daily Bangladesh