ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইব্রাহিম আজিজি বলেন, ইরানের নিরাপত্তা কিংবা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে।
মেহেরের প্রতিবেদনে আরও বলা হয়, আজিজির পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। ছবিটিতে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো তুলে ধরা হয়েছে।
তবে ইরানের এই আইনপ্রণেতার হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
Source: Daily Bangladesh





