এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাঈদ হোসেন চৌধুরী

X

সাঈদ হোসেন চৌধুরী

দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা  এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 

২০২৫ সালের এ দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

সাঈদ হোসেন চৌধুরী ছিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি, উদ্যোক্তা ও সমাজসেবক। দেশের চা শিল্পের উন্নয়নে তার অবদান চির স্মরণীয়। চা শিল্পকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। 

এছাড়া ব্যাংক, বীমা, মিডিয়া, তথ্যপ্রযুক্তি, পর্যটন, শিপিং, আবাসন, পরিবহন, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ- এমন বহু খাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে তিনি রেখে গেছেন স্থায়ী অবদান। ব্যবসা বাণিজ্যে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে কয়েকবার সিআইপি হিসেবে ভূষিত করে। তিনি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত ছিলেন।

 

মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তার পরিবার ও এইচআরসি গ্রুপের পক্ষ থেকে এইচআরসি প্রোডাক্টস্ লিমিটেড ১৪-১৭এ সংসদ এভিনিউ মনিপুরীপাড়া, ঢাকা (জাতীয় সংসদ ভবনের পূর্ব গেট) প্রাঙ্গনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চাওয়া হয়েছে।   

সাঈদ হোসেন চৌধুরী ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার রামনগর চৌধুরী বাড়ির একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কর্ণফুলী গ্রুপ এর প্রতিষ্ঠাতা মরহুম হেদায়েত হোসেন চৌধুরী। 

সাঈদ হোসেন চৌধুরী ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন এবং লন্ডনে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি দেশে ফিরে এসে নিজ ব্যবসা ও কর্পোরেট ব্যবস্থাপনায় যুক্ত হন।

১৯৯১ সালে তিনি এইচআরসি গ্রুপ প্রতিষ্ঠা করেন। শুরুতে একটি শিপিং এজেন্সি হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে প্রতিষ্ঠানটি শিপিং, চা শিল্প, রাবার প্ল্যান্টেশন, রিয়েল এস্টেট, মিডিয়া ও আর্থিক খাতে কার্যক্রম সম্প্রসারণ করে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।