আড়াইহাজারে নিহত সিয়ামের পরিবারের পাশে এমপি নজরুল ইসলাম আজাদ, ন্যায় বিচারের আশ্বাস

আড়াইহাজারে নিহত সিয়ামের পরিবারের পাশে এমপি নজরুল ইসলাম আজাদ, ন্যায় বিচারের আশ্বাস

আড়াইহাজারে নিহত সিয়ামের পরিবারের পাশে এমপি নজরুল ইসলাম আজাদ, ন্যায় বিচারের আশ্বাস

আড়াইহাজ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত সিয়ামের পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন এমপি নজরুল ইসলাম আজাদ। 

শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্বস্ত্রীক ও দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদীতে নিহতের বাড়ীতে গিয়ে তিনি পরিবারের সদস্যদেরকে এ আশ্বাস ও শান্তনা দেন।

এ সময় এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “আড়াইহাজারের প্রতিটি পরিবার আমার পরিবার। একটি তরুণ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি প্রশাসনের সঙ্গে কথা বলব, যাতে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়।”

প্রসঙ্গত, গত বুধবার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের মতিন ও মোক্তার হোসেনের পরিবারের মধ্যে সংঘর্ষ হলে মোক্তার হোসেনের প্রবাস ফেরৎ ছেলে সিয়াম(২৬) সহ উভয় পক্ষের ৮ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালের ( বেসরকারী) আইসিইউতে বৃহস্পতিবার সকাল ১১ টায় সিয়ামের মৃত্যু হয়।

নিহত সিয়ামের বাড়ীতে এমপি নজরুল ইসলাম আজাদের সহধর্মিনী নাইমা নুসরাত জিনিয়া এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।