আড়াইহাজারে কম্বোডিয়া ফেরত যুবককে কুপিয়ে হত্যা
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:১৫ পিএম (ভিজিট : ০)

X
সিয়াম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তির দ্বন্দ্বে দু পক্ষের সংঘর্ষে কম্বোডিয়া থেকে ছুটিতে আসা সিয়াম (২৬) নামে এক প্রবাসী যুবক নিহত ও ৭ জন আহত হয়েছে।
বুধবার ( ৮ জুলাই) বিকেল ৪টায় সংঘর্ষে সিয়ামসহ ৮ জন গুরুতর আহত হলে বৃহষ্পতিবার সকালে ঢাকার বেসরকারী পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী মধ্যপাড়া এলাকায়।
জানা গেছে, ওই গ্রামের মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিনের মধ্যে দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব বিরাজ করছিল।
এ নিয়ে বুধবার বিকেল ৪টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তারের ভাপতিত্বে তপনের বাড়ীর পাশে শালিসী বৈঠক বসে। বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে মোক্তার হোসেনের লোক দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা মতিনের লোকজনদের উপর হামলা করে।
এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ হলে সিয়ামসহ উভয় পক্ষের কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়।
আশংকাজনক অবস্থায় সিয়ামকে ঢাকায় পাঠানো হলে পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় বৃহষ্পতিবার সকাল ১১টায় সিয়ামের মৃত্যু হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তার জানান, আমরা বিকাল ৪টায় তপনের বাড়ীর পাশে বৈঠক শেষে সীমানা নির্ধারণ করে দিয়ে আসার পর সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার ( গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় রিখিত অভিযোগ পেলে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





