আখাউড়ায় জাইমা রহমানকে নিয়ে পোষ্ট, কিশোর আটক

আখাউড়ায় জাইমা রহমানকে নিয়ে পোষ্ট, কিশোর আটক

আখাউড়ায় জাইমা রহমানকে নিয়ে পোষ্ট, কিশোর আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ০)

সাদিকুল ইসলাম সিয়াম

X

সাদিকুল ইসলাম সিয়াম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোষ্ট করার অভিযোগে সাদিকুল ইসলাম সিয়াম (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

রোববার মধ্যরাতে জেলা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগতসার গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সিয়াম উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মো. শাহনেওয়াজ মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে উত্তর জগতসার গ্রামের একটি বাড়ি থেকে সিয়ামকে আটক করে। 

অভিযানে সহযোগিতায় ছিল ডিবি পুলিশ। জানা গেছে, ইংরেজি বানানে সাদিকুল ইসলাম সিয়াম নামের ফেসবুক আইডি থেকে গত শুক্রবার রাত ৮টার দিকে জায়মা রহমানের ফুটবল খেলার একটি ছবি দিয়ে অশ্লীল ও কুরূচিপূর্ণ পোষ্ট করে। বিষয়টি নজরে এলে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাতুল ইসলাম তারেক সহ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে রাতে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রথমে পোষ্ট জায়মা রহমানকে নিয়ে পোষ্ট দেওয়ার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেছে ভুলক্রমে পোষ্ট দিয়েছিল। পরে ভুল বুঝতে পেরে পোষ্ট ডিলেট করে দিয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হবে।  

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।